
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মণিপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুল বাস। বুধবার সকালের ওই দুর্ঘটনায় খাদে পড়ে গেল স্কুল বাস। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর।
থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ পডুয়াদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন বহু পড়ুয়া। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
( খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি জানতে আমাদের পেজে চোখ রাখুন )
