Country

2 years ago

Atishi : চাঞ্চল্যকর দাবি অতিশীর, আগামী দু''মাসে গ্রেফতার হবেন রাঘব-সহ ৪ এএপি নেতা

Sensational claim of Atish, 4 AAP leaders including Raghav will be arrested in the next two months
Sensational claim of Atish, 4 AAP leaders including Raghav will be arrested in the next two months

 

নয়াদিল্লি, ২ এপ্রিল : জাতীয় রাজনীতিকে আলোড়িত করবে, এমনই এক চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মন্ত্রী অতিশী। মঙ্গলবার অতিশী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী দু''মাসে আরও ৪ জন আম আদমি পার্টির নেতাকে গ্রেফতার করা হবে। এই ৪ জন এএপি নেতার মধ্যে তিনিও (অতিশী) রয়েছেন, আছেন সৌরভ ভরদ্বাজ, দূর্গেশ পাঠক ও রাঘব চাড্ডা।

মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "আমার এক ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে, আমার রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে তাঁদের দলে যোগ দেওয়ার জন্য আমার কাছে এসেছিল বিজেপি এবং আমি যদি বিজেপিতে যোগ না দিই তাহলে আগামী এক মাসের মধ্যে আমাকে ইডি গ্রেফতার করবে।" অতিশী আরও বলেছেন, ''''লোকসভা নির্বাচনের আগে দুই মাসের মধ্যে, তাঁরা আরও ৪ জন এএপি নেতাকে গ্রেফতার করবে - যথাক্রমে সৌরভ ভরদ্বাজ, অতিশী, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডা।


You might also like!