Country

2 years ago

Seema Haider : ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য সীমার অডিশনও নিলেন দুই পরিচালক

Seema Haidar (File Picture)
Seema Haidar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমা নাকি ছবির অডিশনও দিয়েছেন। তাঁর অডিশন নেওয়ার জন্য খোদ দুই পরিচালক সীমার সঙ্গে এসে দেখা করেছেন বলেও জানা গিয়েছিল। সীমার ছবিতে অভিনয় করার খবর আগেই পাওয়া গিয়েছিল, এবার প্রকাশ্যে এল কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন পাক বধূ সীমা হায়দর। 

নিউজ ১৮ এর প্রতিবেদন অনুযায়ী, জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউস-এর সদস্যরা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রবুপুরায় সচিনদের বাড়িতে আসেন সীমার সঙ্গে দেখা করতে। দুই পরিচালক জয়ন্ত সিন্‌হা এবং ভরত সিংহ সীমার অডিশনও নেন। ‘আ টেলর মার্ডার স্টোরি’ নামের ছবিতে অভিনয়ের জন্য অডিশন নেওয়া হয়েছে পাক বধূর। সেখানে তাঁকে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্টের ভূমিকায় নাকি দেখা যেতে পারে।

সীমাকে অভিনয়ের প্রস্তাব দিলেও তিনি কিন্তু এখনই তাতে সম্মতি দেননি। ওই প্রতিবেদন অনুযায়ী, সীমা নাকি জানিয়েছেন, তিনি তখনই অভিনয় করবেন, যখন উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) তাঁকে সমস্ত রকম অভিযোগে ‘ক্লিন চিট’ দেবে।

বর্তমানে, উত্তরপ্রদেশে পুলিশের নির্দেশে কার্যত ঘরবন্দি সচিন-সীমা, আইনি প্রক্রিয়া চলার কারণে বাড়ি থেকে বেরোতে পারছেন না। তাঁরা দিন আনা দিন খাওয়া মানুষ। ঘরে বন্দি হয়ে থাকায় কাজ জোগাড় করতে পারছেন না। ফলে ঘরে খাবারেরও আকাল দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সচিন এবং সীমাকে তাঁদের নিজের ভিটে ছেড়ে এলাকারই অন্য একটি বাড়িতে ঠাঁই নিতে হয়েছে। সচিনের বাবা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিলেন যে, এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তাঁরা।

নেত্রপালের সেই আর্জি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন অমিত জানি নামে মিরাটের এক ছবি প্রযোজক। তিনি সীমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাবও দেন। শুধু তাই-ই নয়, আর্থিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। অমিত জানি সচিনের বাড়িতে আসার পর থেকে জোর জল্পনা শুরু হয়, তা হলে কি সত্যিই অমিতের ছবিতে অভিনয় করছেন পাক বধূ? যদিও সীমা জানিয়েছেন, এখনই তিনি এ সব নিয়ে ভাবছেন না।

You might also like!