Country

2 years ago

Seema Haider : নাম ভাঁড়িয়ে নেপালের হোটেলে নিশিযাপন, সীমাকে স্ত্রী হিসাবে পরিচয় দেন সচিন

Sachin Meena - Seema Hyder
Sachin Meena - Seema Hyder

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সীমা হায়দার ও সচিন মীনা কে নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল। নেপালের কাঠমান্ডুর কাছে একটি হোটেলে নাম ভাঁড়িয়ে প্রায় এক সপ্তাহ ছিলেন সীমা হায়দার এবং তাঁর ভারতীয় প্রেমিক সচিন মিনা। তখন অবশ্য চার সন্তানকে সঙ্গে নিয়ে আসেননি তিনি।

ওই হোটেল মালিক গণেশের দাবি, মার্চ মাসে তাঁর হোটেলে এসেছিলেন সীমা এবং সচিন। হোটেল ভাড়া করার সময় সচিন নিজের নাম ‘শিবাংশ’ বলে জানিয়েছিলেন। এএনআই সূত্রে জানা যায় সচিন এবং সীমা মার্চ মাসে ৭-৮ দিন ঐ হোটেলের ২০৪ নম্বর কামরায় ছিলেন। বেশিরভাগ সময় তাঁরা হোটেলের ঘরেই থাকতেন। মাঝে মাঝে সন্ধ্যার দিকে বাইরে গিয়ে আবার রাত ১০টার মধ্যে হোটেল ঢুকে যেতেন।

গণেশ আরও জানান, সচিন ওই হোটেলে আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন এবং হোটেল কর্মীদের জানিয়েছিলেন, তাঁর ‘স্ত্রী’ সীমা পরের দিন আসবেন। সেই মতোই সীমা পরের দিন হোটেলে পৌঁছন। তবে তিনি একাই হোটেলে এসেছিলেন বলেও গণেশ জানিয়েছেন।ভারতীয় টাকা ব্যবহার করে হোটেলের ভাড়া মেটানো হয়েছিল,হোটেলে প্রায় এক সপ্তাহ থাকার পর সীমা এবং সচিন আলাদা আলাদা ভাবে হোটেল থেকে বেরিয়ে যান বলেও জানিয়েছেন গণেশ। 

উল্লেখ্য, সীমার পাক প্রতিবেশীরা জানিয়েছেন, সীমা ছোটবেলা থেকেই চঞ্চল স্বভাবের। মাঝেমধ্যেই কাজের জন্য বাইরে যেতেন। তবে তিনি আসলে কোথায় যেতেন বা কী কাজ করতেন, তা নিয়ে আলোকপাত করতে পারেননি তাঁর প্রতিবেশীরা।সীমার ভারতে প্রবেশের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে তদন্ত চালাচ্ছিলেন এটিএস আধিকারিকেরা। সেই তদন্ত চলাকালীন একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে এটিএস সূত্রে খবর।


You might also like!