Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Calcutta High Court :ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে সরব তৃণমূল, আক্রান্ত ২০০০ কর্মী-সমর্থকের দাবি

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা দায়ের করেন। দ্রুত শুনানির আর্জি জানানো হলে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হবে।

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। কিন্তু ভোটে হেরেছেন তিনি। শীর্ষণ্যের অভিযোগ, ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। তাতেতৃণমূলের কমবেশি ২ হাজার সমর্থক আক্রান্ত হন। ভাঙচুর করা হয়েছে দলের ৩৬৫টি পার্টি অফিস। মামলাকারীর আবেদন, আদালত অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করুক। উপযুক্ত তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। শান্তিপূর্ণ পরিবেশ স্থাপনে আদালত আরও উদ্যোগী হোক।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় পুলিশ প্রশাসন এবং আদালত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আমাদের কর্মী সোমনাথ আচার্য (সপ্তগ্রাম বিধানসভা, পোলবা-দাদপুর ব্লক) এবং তপন সিকদার (চাকদহ বিধানসভা, চাকদহ ব্লক) বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। পরে তাঁদের মৃত্যুও হয়। শোকগ্রস্ত পরিবারগুলির একটাই প্রশ্ন— বিজেপি-র জমানায় তৃণমূল করলে কি এ রকম নির্যাতন সহ্য করতে হবে?’

অভিষেকের আরও অভিযোগ, ‘এই সময়ে পুলিশ নিষ্ক্রিয়, আদালত এখন নীরব দর্শক, বিজেপি নেতারা উৎসবে মত্ত, প্রধানমন্ত্রী বিদেশ সফর পরিকল্পনায় ব্যস্ত আর স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ। আর এই নীরবতার মাঝেই সাধারণ মানুষকে বিজেপির হিংসা, প্রতিহিংসা এবং চরম অরাজকতার রাজনীতির ফল ভোগ করতে হচ্ছে।’

You might also like!