Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bharat Jodo Yatra : ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু, দিল্লি থেকে প্রবেশ করল উত্তর প্রদেশে

Bharat Joro Yatra
Bharat Joro Yatra

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লি থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা, দিল্লি থেকে এদিনই উত্তরপ্রদেশে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। তার আগে দিল্লির মারঘাট হনুমান মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রসঙ্গত, রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রাহুল গান্ধী ও তাঁর ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করেছেন।

এদিন দিল্লির কাশ্মীরি গেট থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, পদযাত্রায় অংশ নেন গৌরব গগৈ, কে সি বেণুগোপাল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। অংশ নেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও। দিল্লি-উত্তর প্রদেশ সীমানা, গোকুলপুরীতে কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তকরণ হয়। এরপর উত্তর প্রদেশে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…