
শ্রীনগর, ১৪ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে দ্বিতীয় দিনে পড়ল এনকাউন্টার। বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই। গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে দুই জঙ্গিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলছে নজরদারি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে সুরক্ষা বাহিনী।
এর আগে বুধবারই কোকেরনাগে জঙ্গিদের হামলায় প্রাণ হারান দু''জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। নিহত জওয়ানরা হলেন-কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধোনাক ও ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
