Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jyotiraditya Scindia takes charge: কমিউনিকেশন মন্ত্রকের দায়িত্ব নিলেন সিন্ধিয়া, নিজ কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার

Scindia took charge of the Ministry of Communication
Scindia took charge of the Ministry of Communication

 

নয়াদিল্লি, ১১ জুন: তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দায়িত্ব পেলেন টেলি যোগাযোগ মন্ত্রক এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের। এর আগে তিনি ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে। মঙ্গলবার টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দায়িত্ব নেওয়ার পরই নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন তিনি।

টেলি যোগাযোগ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, "এটা আমার কাছে সম্মানের বিষয় যে প্রধানমন্ত্রী আমাকে যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন...তাঁর নেতৃত্বে এই বিভাগে একটি বিপ্লব ঘটেছে। আমি অধ্যবসায়ের প্রতিজ্ঞা করছি এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতের ১৪০ কোটি জনগণের আকাঙ্খা অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি, তা নিশ্চিত করতে আমার যথাসাধ্য চেষ্টা করছি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…