Country

2 years ago

Sanjay Singh: দিল্লির হনুমান মন্দিরে পুজো দিলেন সঞ্জয় সিং, বললেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে

Sanjay Singh
Sanjay Singh

 

নয়াদিল্লি, ৪ এপ্রিল : দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ ৬ মাস তিহার জেলে কাটানোর পর, বুধবারই কারাগারের বাইরে বেড়িয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। মুক্তি পাওয়ার পরবর্তী দিন, বৃহস্পতিবার সকালে দিল্লির হনুমান মন্দিরে পুজো দিলেন সঞ্জয় সিং। পাশাপাশি রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সঞ্জয় সিং। উল্লেখ্য, সঞ্জয় সিংকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট।

এদিন হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "ঈশ্বরের আশীর্বাদে আমি স্বস্তি পেয়েছি। দলের অন্যান্য নেতাদের জেল থেকে দ্রুত মুক্তির জন্য আমি, আমার পরিবার ও দলের কর্মীদের সঙ্গে প্রার্থনা করেছি।" সঞ্জয় সিং আরও জানান, অন্যায়ের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে। এরপরই রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সঞ্জয় সিং।


You might also like!