
মথুরা, ১০ জানুয়ারি : ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে ফের দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশে। মঙ্গলবার সকালে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর মথুরা টোল প্লাজায় একটি ট্রাক ও ৫টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বিদেশী পর্যটক-সহ কয়েকজন যাত্রী। দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরানোর সময় আরও তিনটি গাড়ির সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল যমুনা এক্সপ্রেসওয়ে। মথুরা টোল প্লাজার কাছে একটি ট্রাকের সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষ হয়। কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজন বিদেশী পর্যটক রয়েছেন।
