
কলকাতা, ২৩ জুন : সান ফ্র্যান্সিসকোয় মঙ্গলবার ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আলজেরিয়া। নিজার আল-রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডন। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে নাদির বেনবুয়ালি ও আমিন গুয়েরির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া। আর এই জয়ে আলজেরিয়া বাঁচিয়ে রাখল নকআউটে খেলার সম্ভাবনা। আর বিশ্বকাপ অভিষেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল জর্ডনের। দুই ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রিয়া। সমান পয়েন্ট নিয়ে তিনে আলজেরিয়া। আগামী রবিবার শেষ গ্রুপ ম্যাচে জর্ডনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়া লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।
