Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

World Cup 2026: সুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে জাপান

Japan draw 1-1 with Sweden at World Cup
Japan draw 1-1 with Sweden at World Cup

 

কলকাতা, ২৬ জুন : গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকে জাপান মূল পর্বে গেল। এবার তারা মুখোমুখি হবে ব্রাজিলের সঙ্গে। ডালাসে শুক্রবার ভোরের এই ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।বিরতির পর ৫৬ মিনিটে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। তবে জাপান এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। মাত্র ছয় মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে সমতা ফেরান সুইডেনের অ্যান্টনি এলাঙ্গা। ম্যাচের শেষ দিকে দুই দলই গোল করার সুযোগ পেলেও গোলরক্ষকদের দৃঢ়তায় আর গোল হয়নি। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে জাপান, শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া সুইডেনও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে। মূল পর্বে সুইডেনের প্রতিপক্ষ কে হবে তা এখনো জানা যায়নি। তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছে নেদারল্যান্ডস। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…