
কলকাতা, ২৬ জুন : বৃহস্পতিবার ইয়োনেক্স ইউএস ওপেন ২০২৬-এর পুরুষদের একক কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পথে ভারতের রৌনক চৌহান তার কেরিয়ারের সবচেয়ে বড় জয়টি পেলেন। তিনি শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬ নম্বর খেলোয়াড় চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে ২১-১৭, ২৬-২৪ গেমে হারিয়ে চমকে দিয়েছেন। ১৮ বছর বয়সী এই খেলোয়াড় শীর্ষ দশের কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে তার প্রথম জয়টি তুলে নেন এবং শেষ ষোলোতেই অভিজ্ঞ শাটলারের অভিযানের ইতি ঘটান।কোয়ার্টার ফাইনালে রৌনাক পরবর্তী প্রতিপক্ষ হিসেবে ইসরায়েলের মিশা জিলবারম্যানের মুখোমুখি হবেন।
