Country

2 years ago

Mallikarjun Kharge:কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

কালাবুরাগি, ২১ ফেব্রুয়ারি : নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি বলেছেন, কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "আমরা তাঁদের (কৃষক) সমর্থন করছি। আমরা প্রকাশ্যেই বলছি, কৃষকদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত।"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, "আমরা নিজেদের নির্বাচনী ইস্তেহারেও এটা বলব যে, আইনি গ্যারান্টি দেওয়া হবে। সমস্ত ফসল আওতায় আনা যাবে না, তবে প্রয়োজনীয় ফসল করা উচিত (এমএসপি প্রদান)।" উল্লেখ্য, নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে বুধবার থেকে আবারও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছেন অন্নদাতারা। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন খাড়গে।


You might also like!