Country

2 years ago

Ram Mandir : বাতিল হচ্ছে অযোধ্যায় রামলালার দর্শন অনুষ্ঠান! কারণ জানেন?

Ram Mandir  (File Picture)
Ram Mandir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় বাতিল হচ্ছে অযোধ্যায় রামলালার দর্শন অনুষ্ঠান। আগামী ১৭ জানুয়ারি একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল অযোধ্যায়। যেখানে প্রাণ প্রতিষ্ঠার আগেই রামলালার দর্শনের সুযোগ পেতেন ভক্তরা। গোটা শহরে রামলালার মূর্তি নিয়ে পদযাত্রার আয়োজন করেছিল ট্রাস্ট। কিন্তু, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই পদযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর। 

তবে ভক্তদের নিরাশ করছে না শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। নির্ধারিত দিনেই জন্মভূমি প্রাঙ্গনের ভিতরে রামলালার নবনির্মিত মূর্তি দর্শনের সুযোগ মিলবে। ১৭ জানুয়ারি রাম জন্মভূমির অন্দরেই রামলালার মূর্তি নিয়ে হবে পদযাত্রা। ট্রাস্টের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভিড়ের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার সিটি ট্যুর বাতিল করে জন্মভূমির প্রাঙ্গনেই রামলালার মূর্তি নিয়ে শোভাযাত্রা হবে। তবে মোতায়েন থাকবে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী।

অযোধ্যার জেলাশাসকের মতে, রামলালার দর্শন পেতে কেবলমাত্র স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকে ছুটে আসবেন রাম ভক্তরা। ফলে মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যে কোনও মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৭ জানুয়ারি রামলালার অযোধ্যা সিটি ট্যুরের অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। 

রামলালাকে এক ঝলক দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বারবার হাতজোড় করে সকলের কাছে ২২ জানুয়ারির অনুষ্ঠানে ভক্তদের না আসার অনুরোধ জানানো হয়েছে। সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এমনটা জানিয়েছেন তাঁরা। নরেন্দ্র মোদী সকলকে ওইদিন বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব পালনের আর্জি জানিয়েছেন। বছরের যে কোনও অন্য সময় অযোধ্যায় গেলেও ২২ জানুয়ারি যেন কেউ না যান, এমনটাই বারবার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

You might also like!