Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Rajnath singh : ভারত ঋষিদের ভূমি, নিজেদের জ্ঞানদ্বীপ্তির মাধ্যমে এদেশে গুরুকুল ব্যবস্থা চালু করেছিলেন তাঁরা : রাজনাথ সিং

Rajnath Singh (File picture)
Rajnath Singh (File picture)

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর  : দিল্লির হংসরাজ কলেজের শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষ্যে হংসরাজ কলেজে আয়োজিত মহর্ষি দয়ানন্দ স্মৃতি ব্যাখ্যানমালা-য় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ঋষিদের ভূমি, নিজেদের জ্ঞান ঐতিহ্যের মাধ্যমে এদেশে গুরুকুল ব্যবস্থা চালু করেছিলেন তাঁরা। এমন একটি গুরুকুল ব্যবস্থা যেখানে যুবকদের এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। এমন একটি গুরুকুল ব্যবস্থা যা সর্বদা রাজ্যগুলিকে নির্দেশিত করেছিল।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, "গুরুরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের জ্ঞান ঐতিহ্য বহন করেছেন। ভারতের সেই গুরু ঐতিহ্যের ধারকদের মধ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী অগ্রণী ছিলেন।" রাজনাথ বলেছেন, "আমার মতে, শিক্ষার ৩টি স্তম্ভ রয়েছে - প্রথমত - শিক্ষক; দ্বিতীয়ত - শিক্ষার্থী, যিনি শিক্ষা গ্রহণ করেন; এবং তৃতীয়ত, শিক্ষার সঞ্চালনের মাধ্যম যা মূলত বই।"

You might also like!