
পাটনা, ১৭ ফেব্রুয়ারি : রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর শুক্রবার বিহারের ৪১ তম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি চক্রধারি শরন সিং এদিন পাটনার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।
ফাগু চৌহানের জায়গায় শ্রী আর্লেকর এই পদে এলেন। ফাগু চৌহান মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। কিছু দিন আগেই রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে বিহারের রাজ্যপাল নিযুক্ত করা হয়।
