Country

2 years ago

Rain in sevaral parts of delhi: ভারী বৃষ্টিতে আবারও স্বস্তি পেল রাজধানী, জলও জমল দিল্লির নানা অংশে

Rain in sevaral parts of Delhi (Symbolic Picture)
Rain in sevaral parts of Delhi (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ৫ আগস্ট : ভারী বৃষ্টিতে আবারও স্বস্তি পেল রাজধানী দিল্লি। শনিবার ভোররাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় রাজধানীতে। বৃষ্টি চলতে থাকে সকাল পর্যন্ত। শহরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির শব্দে এদিন ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। একনাগাড়ে বৃষ্টির জেরে দিল্লির নানা অংশে জলও জমে গিয়েছে। বৃষ্টির কারণে দিল্লির বদরপুর মেট্রো স্টেশনের কাছে রাস্তায় জল জমে যায়।

শনিবার সকালেও বৃষ্টি চলতে থাকে দিল্লির বসন্ত বিহার, আর কে পুরম প্রভৃতি এলাকায়। বৃষ্টির সৌজন্যে শুষ্ক ও ঘর্মাক্ত গরম থেকে রেহাই পেয়েছেন দিল্লিবাসী। দিল্লির আবহাওয়া আবারও হয়ে উঠেছে মনোরম। কোথাও কোথাও জল জমে যাওয়ায় রাস্তায় ধীর গতিতে চলাচল করে যানবাহন।


You might also like!