Country

56 minutes ago

India Weather Forecast: উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির পূর্বাভাস, মরুরাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

Rain Forecast for Northwest India
Rain Forecast for Northwest India

 

নয়াদিল্লি, ১২ মে : দিল্লি ও পঞ্জাব-সহ উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও রাজস্থান, গুজরাটে আগামী কয়েকদিন তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। একইসঙ্গে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ মে তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১৪ থেকে ১৭ মে কেরলম ও মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বইতে পারে দমকা হাওয়া। এছাড়াও ১২ ও ১৩ মে উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন রাজস্থান, গুজরাট এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, ১৫ তারিখ পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে; আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম উত্তর প্রদেশ ও পূর্ব রাজস্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

You might also like!