Country

3 years ago

Rail Station: ভারতের একমাত্র রেলস্টেশন যেটি বানানো হয়েছিল একটি নদীর উপরে

Rail Station
Rail Station

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এদেশে ব্রিটিশ শাসনের সমস্ত খারাপ দিকের কথা স্মরণ করেও বলা যায়,রেল চালানো ব্রিটিশদের একটা মহৎ কাজ। ব্রিটিশ শাসনের সময় ভারতে রেলওয়ে সিস্টেম গড়ে ওঠে। এরপর ভারত স্বাধীন হওয়ার পর বাকি সমস্ত কিছুর মতো রেলের দায়িত্বও আসে ভারত সরকারের কাছে। কয়েক শতাব্দী প্রাচীন রেল ব্যবস্থায় রয়েছে নানান গল্প-কাহিনী। এতবড় দেশ, তার বিভিন্ন জায়গায় রয়েছে নানান স্টেশন। প্রতিটি স্টেশনের পিছনেই রয়েছে বিশেষ কাহিনী।

বেশ কিছু বিস্ময়কর কাহিনী যুক্ত আছে এই রেলের ইতিহাসের সঙ্গে। যেমন একটি স্টেশন আছে যা দুটি রাজ্যের মধ্যে অবস্থিত। তবে আজকের অফবিট খবর হলো একটি আস্ত স্টেশন ব্রিটিশরা করেছিলেন একটি নদীর উপর। এরকম দৃশ্য সাধারণত দেখা যায়না। কিন্তু কামরূপ অথবা সরাইঘাট এক্সপ্রেসে চেপে ঘুরতে বেড়ালে দেখা যাবে সেই দৃশ্য। অসমে অবস্থিত নিউ বনগাইগাঁও স্টেশন ভারতের এক অনন্য স্টেশন। সেখানে নদীর ওপরেই গড়ে উঠেছে আস্ত একখানা স্টেশন। স্থানীয় তুনিয়া  নদীর ওপর তৈরী হয়েছে স্টেশনটি। স্টেশনের মাঝখান দিয়েই বয়ে গিয়েছে নদীটি। তার ওপর ব্রিজ বানিয়ে স্টেশন গড়ে তোলা হয়েছে। যদিও বর্তমানে নদীটির অবস্থা খুব খারাপ। কিন্তু জানা যায় যখন ব্রিজটি তৈরি করা হয় তখন নদীটি ছিল বেশ স্রোতস্বিনী।

You might also like!