Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Rahul Gandhi met Hathras victim:হাথরাসের ঘটনায় রাজনীতি করতে নারাজ রাহুল, ক্ষতিপূরণে জোর দিতে আহ্বান কংগ্রেস নেতার

Rahul Gandhi met Hathras victim
Rahul Gandhi met Hathras victim

 

হাথরাস, ৫ জুলাই : উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করতে নারাজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে, উত্তর প্রদেশ সরকার তথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ক্ষতিপূরণে জোর দিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা। হাথরাসের ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন সেই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার সকালে দেখা করেন রাহুল গান্ধী। শোনেন তাঁদের কষ্টের কথা।

পরে রাহুল গান্ধী বলেছেন, "অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে, আমি রাজনীতি করতে চাই না। সিস্টেমে ঘাটতি রয়েছে... আমি মনে করি তাদের আরও বেশি ক্ষতিপূরণ পাওয়া উচিত, কারণ তাঁরা খুবই দরিদ্র পরিবার। আমি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করছি... যত তাড়াতাড়ি সম্ভব আরও ক্ষতিপূরণ দেওয়া উচিত... পরিবারের সদস্যরা বলেছে, পুলিশের ব্যবস্থা যথেষ্ট ছিল না।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "এটি খুবই দুঃখজনক ঘটনা। গুরুত্বপূর্ণ বিষয়টি হল সর্বাধিক ক্ষতিপূরণ দেওয়া উচিত, কারণ তাঁরা দরিদ্র পরিবার। ক্ষতিপূরণ দিতে দেরি হলে তা কারও উপকারে আসবে না। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ হয়েছে এবং তারা আমাকে বলেছে, সেখানে কোনও পুলিশি ব্যবস্থা নেই। তাঁরা স্তব্ধ এবং আমি তাঁদের অবস্থা বুঝতে চেয়েছিলাম।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…