
নয়াদিল্লি, ২ মে : দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট (ইডি)-র সাপ্লিমেন্টারি চার্জশিটে আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম টাকা হয়েছে। বিবৃতিতে অনুযায়ী, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে, রাঘব চাড্ডা, পঞ্জাব সরকারের এসিএস ফাইন্যান্স, আবগারি কমিশনার, বরুণ রুজম, এফসিটি এবং পঞ্জাব এক্সাইজের অফিসারদের একটি বৈঠক হয়েছিল, যেখানে বিজয় নায়ারও উপস্থিত ছিলেন।
যদিও, এই বিষয়টি পুরোপুরি খারিজ করে দিয়েছেন আপ নেতা রাঘব চাড্ডা। তিনি বলেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা একটি অভিযোগে আমাকে অপরাধী হিসেবে নাম রাখা হয়েছে, এমন সংবাদ নিবন্ধ/প্রতিবেদন বাস্তবিকভাবে ভুল। আমার খ্যাতি ও বিশ্বাসযোগ্যতার ক্ষতি করার জন্য প্রচার করা হচ্ছে। রাঘব বলেছেন, "খবরটি মিথ্যা ও বানানো। অভিযুক্ত অথবা সন্দেহভাজন হিসাবে আমার নাম নই, কোনও ইডি-র অভিযোগে সাক্ষীও নই। এটা আমার সুনাম ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য অপপ্রচার।"
