Indian Navy : : সার্ভিস লিঙ্গ-নিরপেক্ষ, মেয়েরাও যুদ্ধের ভূমিকা পালন করছেন : নৌবাহিনী প্রধান

R. Hari Kumar
R. Hari Kumar

 

পুণে, ৩০ নভেম্বর : সমস্ত সার্ভিস লিঙ্গ-নিরপেক্ষ, ইতিমধ্যেই মেয়েরাও যুদ্ধের ভূমিকা পালন করছেন। বললেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। বুধবার সকালে মহারাষ্ট্রের পুনেতে খাদকওয়াসলাতে এনডিএ-র পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান। তিনি বলেছেন, মহিলা ফাইটার পাইলট আছে এবং নৌবাহিনীতেও আছে, এয়ার অপারেশন অফিসার আছে। ভবিষ্যতে সমস্ত শাখা খোলা হচ্ছে, আমরা মহিলা নাবিকদেরও নিয়োগ শুরু করেছি। এটি একটি যুগান্তকারী প্রাপ্তি।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার আরও বলেছেন, আমরা একটি ভাল সাড়া পেয়েছি, ৩ হাজারটি শূন্যপদের জন্য আমাদের প্রায় ১০ লক্ষ আবেদনকারী ছিল যাদের মধ্যে ৮২ হাজার জন মহিলা। আমরা জানি না শেষ পর্যন্ত তাঁদের মধ্যে কতজন সমস্ত মান পূরণ করবে, কারণ আমাদের শিক্ষার আলাদা মান নেই, যেহেতু চাকরি একই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…