প্রয়াত মুলায়ম সিং যাদব, শোকপ্রকাশ করেছেন প্রধানন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত মুলায়ম সিং যাদব, শোকপ্রকাশ করেছেন প্রধানন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়াত মুলায়ম সিং যাদব, শোকপ্রকাশ করেছেন প্রধানন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

 

প্রয়াত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলিয়েছিলেন প্রবীণ নেতা। তাঁর নেতৃত্বেই গঠিত হয় সমাজবাদী পার্টি। এ দিন সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পুত্র অখিলেশ যাদব নিজেই বাবার মৃত্যুর কথা জানান। তাঁর মৃত্যুর খবর পেতেই শোকবার্তা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা। মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর পেয়েই টুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, “মুলায়ম সিং যাদবজী উত্তর প্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও কাজ করেছেন।” সকালে সমাজবাদী পার্টির তরফে টুইট করে অখিলেশ যাদব জানান, "আমার বাবা ও সকলের প্রিয় নেতাজী আর নেই।" শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইট করে লেখেন, “বহু দশক ধরে নিজের অনবদ্য রাজনৈতিক দক্ষতার মধ্যে দিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন মুলায়ম সিং যাদবজী। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সোচ্চার হয়েছিলেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…