Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Prime Minister's visit to Jammu :২০ ফেব্রুয়ারি জম্মুতে সফর প্রধানমন্ত্রীর, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন মোদী

Prime Minister's visit to Jammu
Prime Minister's visit to Jammu

 

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি জম্মু সফরে যাচ্ছেন। সারাদিন ব্যাপী বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বেলা ১১.৩০ মিনিট নাগাদ জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ৩০,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পগুলি স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান চলাচল, পেট্রোলিয়াম, নাগরিক পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে সঙ্গে সম্পর্কিত।

অনুষ্ঠান চলাকালীন জম্মু ও কাশ্মীরের প্রায় ১,৫০০ নতুন সরকারি নিয়োগপ্রাপ্তদের নিয়োগ পত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত বিকশিত জম্মু’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু ও কাশ্মীরে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…