Country

2 years ago

Narendra Modi:জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ অক্টোবর  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়প্রকাশ নারায়ণ ও নানাজি দেশমুখকে তাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার প্রধানমন্ত্রী মোদী জরুরী অবস্থা বিরোধী আন্দোলনের নায়ক জয়প্রকাশ নারায়ণকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানান, তাঁর নিঃস্বার্থ সেবা সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী মোদী, জয়প্রকাশ নারায়ণের প্রশংসা করে বলেন, তাঁকে স্নেহসহকারে জেপি বলা হতো। শুধু তাই নয় তাঁকে একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীও বলা হতো। তিনি তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করেছিলেন। এই সংগঠনই পরে ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করেছিল। প্রধানমন্ত্রী মোদী বুধবার এক্স-এ হিন্দি ভাষায় লেখেন, জয়প্রকাশ নারায়ণজি ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। জয়প্রকাশ নারায়ণ ১৯০২ সালে বিহারে জন্মগ্রহণ করেন।

ভারতীয় জনসংঘের নেতা নানাজি দেশমুখকেও তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী জানান, তিনি গ্রাম ও আদিবাসী অঞ্চলের উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর ত্যাগ ও সেবা প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।


You might also like!