
নয়াদিল্লি, ৬ জুন : তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুন, শনিবার তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড)। নেপাল সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানা গিয়েছে, বুধবারের ফোনালাপে নরেন্দ্র মোদী নিজেই প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে শপথগ্রহণ অনুষ্ঠানে উনস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারই ভারতে আসছেন। ৯ জুন বিকেল পর্যন্ত দিল্লিতেই থাকবেন শেখ হাসিনা।
