Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi: সোমবার ২১টি দ্বীপের নামকরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : আগামী সোমবার কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার স্বর্ণযুগে পরমবীর চক্রে সম্মানিত সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দ্বীপগুলির নামকরণ করা হয়েছে পরমবীর চক্র বিজয়ীদের নামে। প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার জানিয়েছে, পরাক্রম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপের নাম পরিবর্তনের অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করবেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে,২০১৮ সালে প্রধানমন্ত্রী দ্বীপ সফরের সময় রস দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখেন। নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে শহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ করা হয়।

দেশের বাস্তব জীবনের নায়কদের যথাযথ সম্মান জানানোকে প্রধানমন্ত্রী বরাবরই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই চেতনায় এগিয়ে যাওয়ার জন্য, এখন দ্বীপ গোষ্ঠীর ২১টি বৃহত্তম অজানা দ্বীপের নাম ২১ জন পরম বীর চক্র বিজয়ীদের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…