Country

1 hour ago

PM Modi emplanes for Jakarta: ত্রিদেশীয় সফরে রওনা প্রধানমন্ত্রী মোদী, শুরুতেই যাবেন জাকার্তা

Prime Minister Narendra Modi emplanes for Jakarta, Indonesia
Prime Minister Narendra Modi emplanes for Jakarta, Indonesia

 

নয়াদিল্লি, ৬ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন। সফরের শুরুতে তিনি যাবেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। সোমবার সকালে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রথমে ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ৮ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়া সফর করবেন। এই সময়ে প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি প্রাবোও-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাকার্তায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান—যোগিয়াকার্তার প্রাম্বানান মন্দির চত্বর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ৮ থেকে ১০ জুলাই মেলবোর্ন সফর করবেন। সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী 'ভারত-অস্ট্রেলিয়া সিইওস ফোরাম'-এ অংশ নেবেন। পাশাপাশি তিনি প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেবেন।

মেলবোর্ন থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ১০-১১ জুলাই অকল্যান্ড যাবেন। চার দশকের মধ্যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে এটিই হবে প্রথম রাষ্ট্রীয় সফর। অকল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুকসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

You might also like!