Country

2 years ago

Narendra Modi: গো-সেবায় দেশের প্রধানমন্ত্রী মোদী!নিজের হাতে সবুজ ঘাস-পাতা খাওয়ালেন অবলা জীবদের

Narendra Modi's cows are fed green grass and leaves (collected)
Narendra Modi's cows are fed green grass and leaves (collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মকর সংক্রান্তি উপলক্ষ্যে গো-সেবা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়া দিল্লিতে নিজ বাসভবন চত্বরেই গরুদের সবুজ ঘাস-পাতা খাওয়ালেন প্রধানমন্ত্রী। 

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গো-সেবা এটাই প্রথম নয়। এর আগে একাধিকবার গো-সেবায় অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েও গো-প্রকল্প চালু করে কখনও নিজের হাতে গরুকে খড় খাইয়েছেন তো কখনও গম খাওয়াতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে মথুরায় দেশজুড়ে বাছুর ভ্যাকসিনেশনের প্রচারে গিয়ে গো-পুজোয় অংশ নিতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

 সংবাদ সংস্থা ANI প্রধান মন্ত্রীর গো-সেবার কিছু ছবি প্রকাশ করেছে, তাত দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে ৫-৬টি গোরুকে সবুজ ঘাস-পাতা খাওয়াচ্ছেন। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, গরুদের গলায়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। 

হিন্দু সনাতন ধর্মে গোরুকে ভগবান রুপে পূজা করে হয়ে থাকে, তাকে মায়ের সমান মনে করা হয়। সেই ভাবনাকে যে দেশের প্রধানমন্ত্রী  আরো উৎসারিত করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।ইতি মধ্যেই দেশ জুড়ে মকর সংক্রান্তির তোড়জোড় চলছে জোর  কদমে সেই আবহেই মকর সংক্রান্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গরুদের সবুজ ঘাস-পাতা খাইয়ে গো-সেবার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

You might also like!