Country

2 years ago

PM Modi: বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর, বললেন যা গ্যারান্টি দিয়েছি তা পূরণও করেছি

Prime Minister attacked the opposition, said that I have fulfilled the guarantee
Prime Minister attacked the opposition, said that I have fulfilled the guarantee

 

সাঙ্গারেড্ডি, ৫ মার্চ: বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি। ৩৭০ ধারা বাতিল হোক অথবা অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আমরা যে সমস্ত 'গ্যারান্টি' দিয়েছিলাম তা পূরণ করেছি। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি। আমি আপনাদের আরও একটি গ্যারান্টি দিতে চাই- আগামী বছরগুলিতে, আমরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব।"

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পরে এক জনসভায় বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমি যখন পরিবারতন্ত্রের বিরোধিতা করি, যখন বলি পরিবারতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি, এই মানুষজন তখন বলে মোদীর কোনও পরিবার নেই।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কংগ্রেস ও তাঁদের জোটের শরিকরা মোদীকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করছে। আমি কখনই কারও সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করি না, আমি শুধু বলি যে তারা "পরিবারবাদী"। আমি পরিবারবাদের নিন্দা করি কারণ এটি গণতন্ত্রের জন্য হুমকি, এটি প্রতিভার প্রগতি হতে দেয় না এবং দেশের পাশাপাশি ব্যক্তিবর্গের উন্নতিতে বাধা দেয়।"

You might also like!