Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Domestic LPG Prices: ২৯ টাকা বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

Domestic LPG Prices Raised By Rs 29
Domestic LPG Prices Raised By Rs 29

 

নয়াদিল্লি, ৭ জুন : ফের বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। শনিবার মধ্যরাতের পর থেকে ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল অনেকটাই। জানা গেছে, প্রতিটি ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা। গত তিন মাসে গৃহস্থের এলপিজি সিলিন্ডারের এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল। ঘনঘন বাণিজ্যিক গ্যাসের দাম নড়াচড়া করলেও, একটা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত ছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপের কারণে তিন মাসের মধ্যে আবার সিলিল্ডারপিছু ২৯ টাকা বৃদ্ধি হয়েছে। তথ্য অনুযায়ী, মূল্যবৃদ্ধির পর দেশের রাজধানী দিল্লিতে গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ টাকায়। অন্যদিকে, কলকাতায় এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৯৬৮ টাকা। এর আগে গত মার্চ মাসে সিলিন্ডার প্রতি এক ধাক্কায় ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই সময় তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৩৯ টাকা করেছিল।

You might also like!