Breaking News
 
Firecracker | উৎসবের আনন্দে লাগাম নয়, নিরাপত্তায় জোর! ফানুস ও বাজি নিয়ে কড়া বার্তা প্রশাসনের CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে

 

Rekha Gupta:আগের দুর্নীতিগ্রস্ত সরকারকে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে : রেখা গুপ্তা

Rekha Gupta
Rekha Gupta

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর কথায়, যে কেউ দুর্নীতি করেছে তাঁকে প্রতিটি টাকার হিসাব দিতে হবে। রেখা গুপ্তাকেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রেখা গুপ্তা বলেছেন, "এটি বিরাট দায়িত্ব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।"

বৃহস্পতিবার সকালে রেখা বলেছেন, "আমার প্রথম অগ্রাধিকার হল, আমাদের দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা সম্পূর্ণ করা এবং দ্বিতীয় অগ্রাধিকার হল আমাদের ৪৮ জন বিধায়ক 'টিম মোদী' হিসাবে কাজ করবেন। আমি কখনই ভাবিনি যে আমি দিল্লির মুখ্যমন্ত্রী হব। আগের দুর্নীতিগ্রস্ত সরকারকে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…