
নয়াদিল্লি, ২১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ২৪-২৬ জানুয়ারি ভারত সফরে আসছেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। ২৪-২৬ জানুয়ারি ভারতে রাষ্ট্রীয় সফর করবেন তিনি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের রাষ্ট্রপতি। মিশরের রাষ্ট্রপতির সঙ্গে ৫ জন মন্ত্রী ও সিনিয়র আধিকারিক-সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও ভারতে আসছে।
শনিবার বিদেশমন্ত্রক জানিয়েছে, এই প্রথমবার মিশরের রাষ্ট্রপতিকে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। মিশরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে। ২৪-২৬ জানুয়ারি ভারত সফরে থাকবেন মিশরের রাষ্ট্রপতি।
