Country

3 years ago

Draupadi Murmu : মঙ্গলবার ইন্দোরে ১৭ তম পিবিডি সম্মেলন সমাপন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Draupadi Murmu
Draupadi Murmu

 

ভোপাল, ৯ জানুয়ারি  : আগামীকাল ১০ জানুয়ারি মঙ্গলবার ইন্দোরের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

জনসংযোগ আধিকারিক মুকেশ মোদী জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু নয়াদিল্লি থেকে সকাল ৯:৫৫ টায় বিমানে রওনা হবেন এবং ১১:২০ টায় ইন্দোরে পৌঁছবেন। রাষ্ট্রপতি দুপুর আড়াইটায় সুরিনাম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি এবং দুপুর ২:৫৫ মিনিটে গুয়ানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মহম্মদ ইরফান আলির সাথে সাক্ষাত করবেন। এরপর বিকেল সাড়ে তিনটায় প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি।

সম্মেলনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভাষণ দেবেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরন সম্মেলনের শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন। বিকাল সোয়া ৫টায় ইন্দোর থেকে বিমানযোগে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মুর্মু।

You might also like!