Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Draupadi Murmu : দরিদ্রদের সমস্যার স্থায়ী সমাধান ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

Draupadi Murmu
Draupadi Murmu

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : দরিদ্রদের সমস্যার স্থায়ী সমাধান ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে উভয় সভার যুগ্ম অধিবেশনে অভিভাষণ দেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, ‘গরিব হটাও’ এখন আর শুধু স্লোগান নয়। আমার সরকার দরিদ্রদের সমস্যার স্থায়ী সমাধান এবং তাঁদের ক্ষমতায়নের জন্য কাজ করছে। রাষ্ট্রপতির কথায়, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের সবচেয়ে বড় শত্রু হল দুর্নীতি, আমার সরকারের এ বিষয়ে স্পষ্ট অভিমত। পলাতক অর্থনৈতিক অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য, আমার সরকার পলাতক অর্থনৈতিক অপরাধী আইন পাস করেছে।

রাষ্ট্রপতি বলেছেন, আমার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আকাঙ্খা জাগ্রত করেছে। এখন মৌলিক সুযোগ-সুবিধা তাঁদের কাছে পৌঁছে যাওয়ায়, তাঁরাও নতুন স্বপ্ন দেখতে পারছেন। রাষ্ট্রপতি আরও বলেছেন, বিশ্বের যেখানেই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে, সেই সমস্ত দেশ ব্যাপক সঙ্কটে ঘেরা। কিন্তু আমার সরকার জাতীয় স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তার কারণে ভারত অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

রাষ্ট্রপতি বলেছেন, "আমার সরকার কোনও বৈষম্য ছাড়াই সমাজের প্রতিটি শ্রেণীর জন্য কাজ করেছে। গত কয়েক বছরে সরকারের প্রচেষ্টার ফলস্বরূপ, অনেক মৌলিক সুবিধা হয় ১০০ শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছেছে অথবা সেই লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছে। উল্লেখ্য, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষ করার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং অন্যান্য সাংসদদের শুভেচ্ছা জানিয়েছেন৷

You might also like!