Country

2 years ago

Indian Air Force Day: সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকে ভারতের বায়ুসেনা বাহিনী : রাষ্ট্রপতি

Draupadi Murmu  (File Picture)
Draupadi Murmu (File Picture)

 

নয়াদিল্লি, ৮ অক্টোবর : ভারতের দুর্জয় বাহিনী ভারতীয় বায়ুসেনাকে প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার ৯১-তম প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু এক শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, "বায়ুসেনা দিবসে আমাদের সমস্ত বিমান যোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা! আমাদের বিমান বাহিনী আরও উচ্চতা অতিক্রম করছে।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স মাধ্যমে আরও জানিয়েছেন, "দেশ এমন একটি শক্তিশালী, সাহসী এবং গতিশীল বিমান বাহিনী নিয়ে গর্বিত যা চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকে। আমি আমাদের অনুপ্রেরণাদায়ী বীরদের স্যালুট জানাই, যারা শুধুমাত্র আকাশ রক্ষা করেন না মানবিক সহায়তার জন্যও এগিয়ে থাকেন।"

You might also like!