Country

2 years ago

Prahlad Joshi: ধারওয়ার থেকে জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রহ্লাদ জোশী, প্রার্থী বদল প্রসঙ্গে খুললেন না মুখ

Prahlad Joshi (File Picture)
Prahlad Joshi (File Picture)

 

ধারওয়ার, ৩০ মার্চ: কর্ণাটকের ধারওয়ার লোকসভা আসন থেকে নিজের জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ জোশী।। শনিবার আত্মবিশ্বাসের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "মানুষের আশীর্বাদে আমি অবশ্যই ধারওয়ার থেকে জয়ী হব।"

প্রসঙ্গত, ফক্কিরেশ্বর মট দ্রষ্টা, জগদগুরু ফকিরা ডিঙ্গলেশ্বর মহাস্বামী কর্ণাটকের ধারওয়াড় আসন থেকে বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন, এ প্রসঙ্গেই এদিন প্রহ্লাদ জোশীকে প্রশ্ন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জোশী বলেছেন, "আমি এই বিষয়টি জানি না। আমি তাঁদের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে চাই না। তবে, আমি তাঁদের আশীর্বাদেই জিতব। এর বেশি কিছু বলতে পারব না।"

You might also like!