Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bihar :বেগুসরাইয়ে মদ পাচারকারীদের গাড়ির ধাক্কায় পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু, গুরুতর আহত হোমগার্ড

Police Inspector dies after being hit by liquor smugglers' car in Begusarai
Police Inspector dies after being hit by liquor smugglers' car in Begusarai

 

পাটনা, ২০ ডিসেম্বর : বিহারের বেগুসরাই জেলায় মদ পাচারকারীদের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন একজন পুলিশ ইন্সপেক্টর। এছাড়াও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন হোমগার্ড। মৃত পুলিশ ইনস্পেক্টরের নাম-খামাস চৌধুরী। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বেগুসরাইয়ের নওকোঠি থানা এলাকায়। পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেছেন, "বেগুসরাইয়ের নওকোঠি থানার পুলিশ খবর পায় একটি গাড়িতে করে মদ পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে একটি পেট্রোলিং গাড়ি পাঠানো হয়। রাত ১২.৩০ মিনিট নাগাদ , ৩ জন হোমগার্ড জওয়ানের সঙ্গে ছাতৌনা বুধী গন্ডক নদী সেতুর কাছে পুলিশের গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইন্সপেক্টর খামাস চৌধুরী। পুলিশের গাড়ি দেখা মাত্রই দুষ্কৃতীদের গাড়ির চালক গতি বাড়িয়ে ইন্সপেক্টর খামাস চৌধুরীকে ধাক্কা মারে, ধাক্কায় তাঁর মৃত্যু হয়। আর একজন হোম গার্ড জওয়ানও আহত হয়েছেন এবং তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ দল। গাড়ির মালিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।"

হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থায় আহত হোমগার্ড জওয়ান বালাসাহেব যাদব বলেছেন, "একটি গাড়ি পিছন থেকে দৃত গতিতে আসে এবং আমাকে ধাক্কা মারে। ছাতৌনা বুধী গন্ডক নদী সেতুর ওপর আমরা দাঁড়িয়েছিলাম। মধ্যরাতে ঘটনাটি ঘটেছে, আমরা ৪ জন তখন ডিউটিতে ছিলাম। শুধুমাত্র আমি আহত হয়েছি এবং অফিসার খামাস চৌধুরী মারা গিয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…