Country

2 years ago

PM wishes Nitish on his birthday:জন্মদিনে নীতীশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, এম কে স্ট্যালিনকেও জানালেন শুভকামনা

PM wishes Nitish on his birthday
PM wishes Nitish on his birthday

 

নয়াদিল্লি, ১ মার্চ : জন্মদিনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।শুক্রবার ৭৩ বছর বয়সে পদার্পণ করেছেন নীতীশ কুমার।

নীতীশের বিশেষ এই দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানান, "জন্মদিনে বিহারের মুখ্যমন্ত্রীকে হার্দিক শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।"

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। স্ট্যালিনের দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।


You might also like!