Country

3 years ago

Narendra Modi : চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মানুষের সহায়তায় প্রশংসনীয় প্রচেষ্টা চালাচ্ছে এনডিআরএফ : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি  : জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্বকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এনডিআরএফ-এর স্থাপনা দিবসে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও মানুষের সহায়তায় প্রশংসনীয় প্রচেষ্টা চালাচ্ছে এনডিআরএফ।

প্রধানমন্ত্রী এদিন টুইট করে আরও জানিয়েছেন, "স্থাপনা দিবসে এনডিআরএফ-এর টিমকে শুভেচ্ছা। অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও মানুষের সহায়তায় প্রশংসনীয় প্রচেষ্টা চালাচ্ছেন তাঁরা। তাঁদের সাহসিকতা প্রশংসনীয়। ভারত দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো নির্মাণ-সহ দুর্যোগ ব্যবস্থাপনা যন্ত্রকে শক্তিশালী করার জন্য অনেক প্রচেষ্টা করছে।"


You might also like!