Narendra mod : চিনা উপরূপে উদ্বিগ্ন কেন্দ্র! করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

PM Narendra modi held high level meeting
PM Narendra modi held high level meeting

 

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : চিনে করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর বাড়বাড়ন্ত দেখে দ্রুত তৎপর হল নরেন্দ্র মোদী সরকার। ভারতেও যাতে করোনার প্রকোপ না বাড়ে, তাই করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রমুখ।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নয়া চিনা উপরূপের ইতিমধ্যেই খোঁজ মিলেছে ভারতে। ওডিশা এবং গুজরাটে মোট ৪ জনের দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ মিলেছে। ওমিক্রনের আগের রূপের মতোই এটিও তীব্র সংক্রামক বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…