
নয়াদিল্লি, ৩০ মার্চ : আগামী ১ এপ্রিল, শনিবার মধ্যপ্রদেশের ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ভোপালে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে ভোপাল থেকে নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা। ভোপালে রানী কমলাপতি রেল স্টেশন থেকে ভোপাল-নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।
এছাড়াও ভোপালের কুশাভাউ ঠাকুর হলে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স-২০২৩-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। ১ এপ্রিল সকাল দশটা নাগাদ ভোপালে পৌঁছনোর কথা মোদীর। প্রথমেই ভোপালের কুশাভাউ ঠাকুর হলে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স-২০২৩-এ যোগ দেবেন তিনি। এরপর বিকেল ৩.১৫ মিনিট নাগাদ রানী কমলাপতি রেল স্টেশন থেকে ভোপাল-নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।
