Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas
PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas

 

নয়াদিল্লি, ২৬ জুলাই : কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "কার্গিল বিজয় দিবসে, ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠা প্রদর্শনের জন্য আমাদের দেশ সাহসী সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাঁদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।"

উল্লেখ্য, কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনীর সাহস, বীরত্ব এবং আত্মসম্মানকে মহিমান্বিত করার একটি সুবর্ণ দিন। কার্গিল বিজয় উৎসব দেশের গর্ব এবং অভিমানের উৎসবও। কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬ জুলাই পালিত হয়। এটি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়-এর সফল সমাপ্তি স্মরণে উদযাপিত হয়।

রবিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনার অদম্য সাহস ও অসাধারণ বীরত্বের প্রতীক।

অমিত শাহ আরও জানান, ১৯৯৯ সালে হিমালয়ের দুর্গম ও বরফাচ্ছাদিত উচ্চ পার্বত্য অঞ্চলে শত্রুর সুবিধাজনক অবস্থান এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আমাদের সাহসী সৈন্যরা 'অপারেশন বিজয়'-এর মাধ্যমে শত্রুকে নত হতে বাধ্য করেছিল। 'কার্গিল বিজয় দিবস'-এ আমি সেইসব বীরদের স্মরণ করছি ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাঁরা নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে দেশের অখণ্ডতা রক্ষা করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, "ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস, আত্মত্যাগ এবং অবিচল সংকল্প ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করার চেতনায় অনুপ্রাণিত করতে থাকবে।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আমি সেইসব বীর সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যাঁরা মাতৃভূমির সুরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ১৯৯৯ সালে কার্গিলের দুর্গম পর্বতশৃঙ্গে যাঁরা অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন, সেই সব সাহসী সৈনিকের কাছে দেশ চিরকাল কৃতজ্ঞ ও ঋণী হয়ে থাকবে।"

You might also like!