Country

3 years ago

Narendra Modi : ভারতের পর্যটন সেক্টরকে নতুন উচ্চতা দিতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩ মার্চ : ভারতের পর্যটন সেক্টরকে নতুন উচ্চতা দিতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। বললেন প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, চিরাচরিত ধ্যানধারণার বাইরে ভাবতে হবে আমাদের। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে "মিশন মোডে উন্নয়নশীল পর্যটন" বিষয়ে বাজেট পরবর্তী একটি ওয়েবিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, পর্যটকদের জন্য যখন সুযোগ-সুবিধা বাড়ে, তখন পর্যটকদের মধ্যে আকর্ষণ বাড়ে। এর ফলে পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, আমরা দেশে তা প্রত্যক্ষ করছি। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যখন পর্যটন নিয়ে কথা বলি, তখন কেউ কেউ মনে করেন এটি একটি অভিনব শব্দ এবং এটি শুধুমাত্র তাঁদেরই প্রতিনিধিত্ব করে যারা সচ্ছল। ভারতের প্রেক্ষাপটে, পর্যটনের পরিধি বিশাল এবং তা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, পর্যটন সেক্টরের জন্য চিরাচরিত ধ্যানধারণার বাইরে ভাবতে হবে আমাদের।

You might also like!