Narendra Modi : ত্রিপুরায় এলেন প্রধানমন্ত্রী, ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়

PM Modi arrived Tripura warm welcome
PM Modi arrived Tripura warm welcome

 

আগরতলা, ১৮ ডিসেম্বর  : ত্রিপুরায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে আজ বিমানবন্দরে স্বাগত জানাতে রাজ্যপাল সত্যদেও নারাইণ আর্য, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় সরাসরি স্বামী বিবেকানন্দ ময়দানে পৌঁছেছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত ১৬টি সাংস্কৃতিক দল প্রস্তুত ছিল। প্রধানমন্ত্রী ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করেছেন।

এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে পৌঁছনোর পর মাঠ ভর্তি মানুষ প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন। মঞ্চে তাঁকে ত্রিপুরার গর্ব বাঁশের তৈরি স্মারক উপহার দিয়ে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। স্বাগত ভাষণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরায় ক্ষমতা পরিবর্তনে এবং গত সাড়ে চার বছর ধরে রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, রেলওয়ে এবং জাতীয় সড়কে ত্রিপুরার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সবই প্রধানমন্ত্রী মোদীর ঐকান্তিক ইচ্ছায় সম্ভব হয়েছে।

তাঁর দাবি, ত্রিপুরায় সমস্ত প্রকল্প প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় বাস্তবায়ন হচ্ছে। তাতে, সুবিধাভোগীরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। তিনি জানান, আজ প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…