Country

3 years ago

Piyush Goyal : শক্তি প্রদর্শনের জন্য ভারতের কাছে দারুণ সুযোগ জি-২০ সম্মেলন : পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

ওয়াশিংটন, ১২ জানুয়ারি : পরবর্তী জি-২০ সম্মেলন ভারতের জন্য নিজস্ব শক্তি প্রদর্শন ও বিশ্ব যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি সেই সব চ্যালেঞ্জের নেতৃত্ব দেওয়ার জন্য একটি "দারুণ সুযোগ" উপস্থাপন করে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। এই মুহূর্তে আমেরিকা সফরে রয়েছেন পীযূষ গোয়েল।

বুধবার (আমেরিকার সময় অনুযায়ী) তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের সঙ্গে ভারত-মার্কিন বাণিজ্য নীতি ফোরামের বৈঠকের সহ-সভাপতিত্ব করেন। পীযূষ গোয়েল বলেছেন, "বিশ্বের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জের নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের জন্য একটি দারুণ সুযোগ হতে চলেছে জি-২০ সম্মেলন। ভারতের। শক্তি প্রদর্শনের জন্য আমাদের কাছে একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে জি-২০ সম্মেলন।"

You might also like!