Country

1 hour ago

Petroleum Ministry dismisses fuel price: দেশে বাড়ছে না পেট্রোল ও ডিজেলের দাম, স্পষ্ট করল পেট্রোলিয়াম মন্ত্রক

petroleum ministry fuel price hike fake news
petroleum ministry fuel price hike fake news

 

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে গুজব খন্ডন করলো পেট্রোলিয়াম মন্ত্রক। স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশে বাড়ছে না পেট্রোল ও ডিজেলের দাম। বৃহস্পতিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক টুইট করে জানিয়েছে, "কিছু সংবাদ প্রতিবেদনে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দেওয়া হচ্ছে। এতদ্বারা স্পষ্ট করা হচ্ছে যে, সরকারের বিবেচনাধীন এমন কোনও প্রস্তাব নেই। এই ধরনের সংবাদ নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তৈরি এবং এগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভারতই একমাত্র দেশ যেখানে গত ৪ বছরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। ভারত সরকার এবং তেল পিএসইউগুলি আন্তর্জাতিক মূল্যের ব্যাপক বৃদ্ধি থেকে ভারতীয় নাগরিকদের রক্ষা করার জন্য নিরলস পদক্ষেপ নিয়েছে।"

You might also like!