Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Mahakumbh 2025: সঙ্গমের তীরে আস্থার জনসমুদ্র! প্রয়াগরাজে পুণ্যস্নান ৮.৮১ কোটির বেশি ভক্তের

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজ, ২১ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের নবম দিনে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করে পুন্য অর্জন করলেন বিপুল সংখ্যক ভক্তরা। ঠান্ডাকে উপেক্ষা করেই, মঙ্গলবার ভোররাত থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন ভক্তরা। এযাবৎ ৮.৮১ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন।

মঙ্গলবার সকালে উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালেই ১৫.৯৭ লক্ষের বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৮.৮১ কোটিরও বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মঙ্গলবার নবম দিনেও বিপুল সংখ্যক ভক্ত ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। মহাকুম্ভ মেলা চলবে ৪৫-দিন ধরে।

You might also like!