Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

2 years ago

Keshav Prasad Maurya: আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বুঝিয়েছে গান্ধী পরিবার : কেশব প্রসাদ মৌর্য

Keshav Prasad Maurya (File Picture)
Keshav Prasad Maurya (File Picture)

 

লখনউ, ১৫ মে: গান্ধী পরিবারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বুধবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, "আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বোঝানোর কাজ করেছে গান্ধী পরিবার।"

তাঁর কথায়, "আমেঠির জনগণ ২০১৯ সালের তাঁদের শাস্তি দিয়েছিল। ২০২৪ সালে রায়বরেলির জনগণ তাঁদের শাস্তি দেবে, যখন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী রায়বরেলি থেকে হারবেন।"

ইন্ডি জোটের সমালোচনা করে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, "তাঁরা (ইন্ডি জোট) যত খুশি প্রেস কনফারেন্স, র‌্যালি এবং মিটিং করতে পারে কিন্তু প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষের মনে বেঁচে আছেন। জনগণের মনে বাস করেন। দেশের আশীর্বাদ রয়েছে প্রধানমন্ত্রী মোদী, বিজেপি ও ''লোটাস''-এর সঙ্গে। সুতরাং, আমরা উত্তর প্রদেশের ৮০টি আসনই জিতব, আবারও মোদী সরকার গঠিত হবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।"

You might also like!